প্রকাশিত: ৩০/০৭/২০২০ ৩:৫৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বাংলাদেশ পুলিশ বাহিনীতে সদ্য সাব ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ পাওয়া উখিয়ার মরিচ্যা পালং এর মো. এহসানুল হক (২৭) মটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। বৃহস্পতিবার ৩০ জুলাই সকালে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডে এস আলম পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাব ইন্সপেক্টর মো. এহসানুল হক নিহত হন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ও উখিয়ার বাসিন্দা এডভোকেট হুমায়ুন কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. এহসানুল হক উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার প্রবাসী আবুল কালামের পুত্র এবং মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক এর ভ্রাতুষ্পুত্র। মো. এহসান এবছরের ৮ এপ্রিল বাংলাদেশ পুলিশ এর এসআই পদে যোগদান করেন। নিহত এসআই মো. এহসান অবিবাহিত ছিলেন।

নিহত মো. এহসানুল হক পিএসআই হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশের অধীনে চট্টগ্রাম আদালতে কর্মরত ছিলেন। সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার সময় মেরিন ড্রাইভ রোডের ফিরিঙ্গী বাজার এলাকায় এস আলম পরিবহণের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চট্টগ্রাম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম আদালতে মো. এহসানুল হক তার কর্মস্থলে আসছিলেন। তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া এস আলম পরিবহনের ওই বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান-ওসি মোহাম্মাদ মোহসীন। মো. এহসানুল হক এর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

 

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...