প্রকাশিত: ০৩/০৬/২০২০ ৯:১৪ এএম

ইমাম খাইর, কক্সবাজার:
জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কক্সবাজার সদরের ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকার বাসিন্দা, বৃহত্তর ঈদগাঁও বাজারের প্রবীন ব্যবসায়ী ও রিদুয়ান গার্মেন্ট এর মালিক মাওলানা কামেল ইবনে শরিফ (৬০)। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষে নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে ৪ মেয়ের জনক।

মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন মাওলানা কামেল ইবনে শরিফ।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মাওলানা ফাজেল ইবনে শরীফ।

তিনি জানান, ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে জ্বর, সর্দি, কাশি দেখা দিলে স্থানীয় ডাক্তার মুজিবুল হকের চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধ সেবন করেন। জ্বর উঠানামা করছিল কয়েকদিন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর হাসপাতালে নেয়া হয়। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

মাওলানা ফাজেল ইবনে শরীফ জানান, তার ভাইয়ের করোনা টেস্টের জন্য ৪/৫দিন আগে নমুনা জমা দিয়েছিলেন। এখনো রিপোর্ট আসেনি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer