ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ১১:০১ পিএম

নওগাঁর আত্রাইয়ের মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক সিএনজি সড়কের পাশে থাকা পিলারের সাথে ধাক্কা লেগে ওই সিএনজির যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহাগোলা-শিমুলিয়া রাস্তার অস্থায়ী রেলক্রসিং সংলগ্ন স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সঞ্জয় আত্রাইয়ের আইডিএফ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলার বলিহাটা গ্রামের কার্তিক চন্দ্র সরকারের ছেলে।

নিহত সঞ্জয় কুমারের সহকর্মী শামীম জানান, সঞ্জয় কুমার আইডিএফ এনজিও’র আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। তিনি আত্রাইয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। অফিসের কাজে সকালে বাসা থেকে সিএনজি চালিত অটোরিকশায় নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ওভারটেক করার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রেললাইনের রেলক্রসিংয়ের) পাশে থাকা পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। আহত হয় আরো ৩ জন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...