প্রকাশিত: ১৩/০৯/২০২০ ৯:২২ এএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ায় চার হাজার পিস ইয়াবাসহ মোঃ ঈসমাইল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব -১৫)।

১২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কুতুপালং পার্শ্ববর্তী টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ঈসমাইল রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কুতুপালং টিভি টাওয়ার এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব ধাওয়া করে ঈসমাইলকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার ব্যাগ তল্লাশি করে মোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...