ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৩/২০২৫ ৯:৫৩ এএম

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ আওতাধীন থাইংখালী বিটে সংরক্ষিত বনভূমির বাগানে অবৈধভাবে গাছ কাটার সময় দুজন রোহিঙ্গাকে আটক করেছে বনবিভাগ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে থাইংখালী বিট কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— ক্যাম্প-১৬ এর হাফেজ আহমদের ছেলে মোহাম্মদ আলম (২৫) ও ক্যাম্প-৪ এর হোছন আহমদের ছেলে আলম (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, পালংখালী এলাকার অবৈধ কাঠ ব্যবসায়ী সাকের আলীর নেতৃত্বে রাতের আঁধারে সংরক্ষিত বনভূমির গাছ কাটার জন্য বেরিয়ে পড়ে রোহিঙ্গারা।

থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, উখিয়া রেঞ্জ কর্মকর্তার (এসিএফ) নির্দেশে থাইংখালী বিটের সংরক্ষিত বনভূমি হতে রাতের আঁধারে গাছ কাটার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মুল অপরাধীকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক দুই রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer