ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১০:২০ পিএম

টানা চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কারের দাবিতে নগরের ষোলশহর রেলস্টেশন অবরোধ করেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

সোমবার (৭ জুলাই) বিকাল ৩টায় নগরের ষোলশহর রেলস্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস আটকা ছিল আধঘণ্টা। পরে বিকাল ৪টার দিকে তারা দুই নম্বর গেট মোড় এলাকায় জড়ো হন।

রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জান সিভয়েস২৪’কে বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে ষোলশহর স্টেশনে প্রায় ৩০ মিনিট আটকা ছিল ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, ‘বিকাল ৪টা থেকে দুই নম্বর গেট এলাকায় ১০ মিনিটের জন্য অবস্থান নিয়েছিল আন্দোলনকারীরা। এরপর লালখানবাজারের দিকে অগ্রসর হতে থাকে। ছাত্রদের অবস্থানের সময় সাময়িক যানচলাচল বন্ধ ছিল।’

অন্যদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যায় আন্দোলনকারীদের মিছিল টাইগারপাস এলাকায় অবস্থান করে। বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্লাহ্‌ বলেন, ‘শিক্ষার্থীরা টাইগার পাস এলাকায় অবস্থান নিয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer