প্রকাশিত: ০৫/০৮/২০১৬ ৮:২৪ এএম

149106_1ময়ময়সিংহ: ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের টহল দলের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণ করে আসামি ছিনিয়ে নেয়ার সময় ‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় পুলিশ হত্যা মামলার আসামি শফিউল ইসলাম ওরফে ডন নিহত হয়েছেন। এসময় অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা ডাঙরিপাড়ায় এলাকায় আবদুল রফিকের ইটখোলায় র‌্যাব-১৪ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত শফিউল ইসলাম ওরফে ডন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমে এসএমএসে পাঠিয়ে বন্দুকযুদ্ধের তথ্য জানান।

পরে তিনি বলেন, ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলি, বোমা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এছাড়া গুলি ও বোমায় তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানান মুফতি মাহমুদ খান।

গত ৭ জুলাই ঈদের সকালে শোলাকিয়ার ওই জঙ্গি হামলায় দুই পুলিশসহ চারজন নিহত হয়। হামলার পরপর পুলিশের অভিযানে দিনাজপুরের মাদ্রাসা ছাত্র শফিউল গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাবের হাতে আটক হন।

এরপর থেকে শফিউল র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শফিউলের বাবার নাম আবদুল হাই, বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট থানার সিংড়া ইউনিয়নের দেবিপুরে।

অপর একটি সূত্রে জানা গেছে, এই বন্দুকযুদ্ধে শফিউল ছাড়াও অপর একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer