প্রকাশিত: ০৩/১১/২০১৬ ১০:২৭ পিএম

3-11-2016শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি;;

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) শোক শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন হয়।এ দিবসটি বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র নেতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্রাহ বলেন, নভেম্বর এ মাসে একটা বিশেষ ঘটনা বাংলাদেশীদের জন্যে কষ্টের ও কলঙ্কের চিহ্ন হয়ে আছে – তা হচ্ছে ৩রা নভেম্বর – জেল হত্যা দিবস। বাংলাদেশের রূপকারদের মধ্যে প্রধান ৫ জনকে ১৯৭৫ সালে নির্মম ভাবে হত্যা করা হয় – তাদের মধ্যে চারজনকে সভ্যতার নিয়মনীতি ও আইনের শাসনের চরম লংঘন করে জেলের ভিতর হত্যা করা হয়। এই চারজন বীর নাবিক পুরো নয় মাস মুক্তিযুদ্ধ কালীন সময় বাংলাদেশ সরকারের নেতৃত্বে থেকে পুরো যুদ্ধটা চালিয়ে বিজয়ের বন্দরে পৌছেছিলেন সফলতার সাথে। তাদের এই নীতির প্রতি আপোষহীতাই তাদের কঠিন পরিনতির দিকে নিয়ে যায়।

এসময় বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছৈয়দ কাসেম,সাবেক দপ্তর সম্পাদক এম,এস ইকবাল চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোজ্জাফর,সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম কালু,যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ, সদর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুল করিম,সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি মোঃ জহির উদ্দীন,সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আব্দু সাত্তার, কৃষকলীগের সভাপতি মোস্তাফা কামাল,সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বদরুল্লাহ কবির বিন্দু,এমএ কালাম সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোঃ আবু নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer