উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২২/০৯/২০২২ ৯:১৭ এএম

কক্সবাজারে উখিয়া উপজেলা সদরে, কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের পাশে অবস্থিত অন্যতম পুরোনা শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৯২৬ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে উখিয়া থানা যাত্রা শুরু করার চার বছর আগে ১৯২২ সালে যাত্রা শুরু করা ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি এবছর প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করলো।

যেখান থেকে শুরু দেশবরেণ্য অনেক প্রসিদ্ধ মানুষের শৈশব, সেই মুখরিত পাঠশালার শতবর্ষে আবারো মিলিত হওয়ার স্মৃতি পেতে যাচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

উৎসবের দিনটি ঠিক করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর, ইতিমধ্যে শুরু হয়েছে রেজিষ্ট্রেশন।

“এসো মিলি ঐকতানে, আমাদেরই প্রাণের প্রাঙ্গণে” প্রতিপাদ্যে আয়োজনটির সফল বাস্তবায়নে কাজ করছে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ।

পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, বিদ্যালয়টির উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

তিনি জানালেন, ” আমরা আমাদের শৈশবের স্মৃতি বিজরিত পাঠশালার শতবর্ষ উদযাপনে সকল প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আবারো পুরোনো শিক্ষার্থীদের প্রত্যাবর্তনে উৎসব উন্মাদনায় আলোকিত হবে প্রিয় প্রাঙ্গণ”।

পঞ্চম শ্রেণী উর্ত্তীণ সকল ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজনে অংশ নেওয়ার রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা, ২০১৬ থেকে ২০২২ এর শিক্ষার্থীদের জন্য পাঁচশত টাকা।

ব্যাচ প্রতিনিধিদের কাছে তুলে দেওয়া হয়েছে রেজিষ্ট্রেশন ফরম, এছাড়াও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগাযোগ করে ১০ নভেম্বরের মধ্যে করা যাবে রেজিষ্ট্রেশন।

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উদযাপন পরিষদের সমন্বয়ক হারুনুর রশীদ বলেন, ” আশা করছি দ্রুতই রেজিষ্ট্রেশন করবেন প্রাক্তন শিক্ষার্থীরা। আমরা চাই একসাথে সুন্দর এবং মনে রাখার মতো একটি প্রাণবন্ত দিন উদযাপন করতে।”

এদিকে, আয়োজনের খবর পেয়ে প্রাক্তনরা মুখিয়ে আছেন শৈশবের বন্ধুদের সাথে ফেলা আসা সময়গুলোর স্মৃতিচারণে।

লোগা উন্মোচন হওয়ার পর সেটি নিজের ছবিতে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন, জানাচ্ছেন বন্ধুদের অংশগ্রহণের আহবান।

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষী হয়ে থাকা বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ উখিয়ার স্থানীয়রা আশা করছেন ১০০ বছর উদযাপন স্মরণীয় হয়ে থাকবে।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...