ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ২:২০ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। সে হিসাবে সোমবার (১৬ মার্চ) ঈদের আগে সরকারি অফিসের শেষ কর্মদিবস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন।

সরকারি ছুটির নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া, ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। ফলে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নিশ্চিত ছিল।

এর মধ্যে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি। তবে মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা থাকার কথা ছিল। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন মহল থেকে ওই দিনও ছুটি ঘোষণার দাবি ওঠে।

পরবর্তীতে মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে।

এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer