প্রকাশিত: ২৬/০৮/২০১৮ ৪:০২ পিএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়িতে মিটিং করে বলেছিলেন, ‘আমি(শেখ হাসিনা) ক্ষমতায় আসলে ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন করব। খালেদা জিয়া এটা বাস্তবায়ন করতে পারবে না।’ এই কথা তিনি অন্তর থেকে বলেন নাই, গদির হিসাব রক্ষা করার জন্য বলেছেন। তাই ক্ষমতায় এসে তার প্রতিশ্রুতি রক্ষা করেন নাই।

রোববার সকাল ১১ টায় ফুলবাড়ি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে তিনি এসব কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা গদির লোভে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকতে পারে না।

তিনি আরোও বলেন, ১২ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত চুক্তি বাস্তবায়ন হয়নি। যারা আহত হয়েছে তাদের এখন পর্যন্ত পুনর্বাসন করা হয়নি। এশিয়া এনার্জির কার্যক্রম না থাকলেও তাদের অফিস চালু রাখা হয়েছে। সুযোগ পেলে তারা আবার ছোবল মারবে।

এসময় তিনি বলেন, আবার যদি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়। তাহলে সারাদেশে মহা বিদ্রোহ সূচনা করা হবে।

তেল গ্যাস বিদ্যুত বন্দর রক্ষা জতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক এম এম আকাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, বাসদের সদস্য বজলুর রশিদ ফিরোজ, গনসংহতির কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমেদ, গনতান্ত্রীক বিপ্লবী পার্টির সাধারন সম্পাদক মোশরেফা মিশু প্রমূখ।

উল্লেখ্য ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
এরপর ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুর, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের তীব্রতার মুখে ৩০ আগস্ট সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়। সেই আন্দোলনের পর থেকে আজকের দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করে আন্দোলনকারীরা। আমাদের সময়

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer