প্রকাশিত: ২৩/০৬/২০১৭ ৯:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
অভিনব পদ্ধতিতে শুকনো মরিচের ভিতরে ইয়াবা বহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দারা।

২২ জুন বৃহস্পতিবার রাজধানীর পল্টন এলাকার মুক্তাঙ্গনের সামনে থেকে ১২ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের নাম- কবির আহম্মেদ (৫৫) ও তার ছেলে রাশেদুল কবির (২২)। তাদের বাড়ি কক্সবাজার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদীন যাবৎ ঢাকা এবং ঢাকার আশে পাশে বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকের ব্যবসা করে আসছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer