উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ৭:৪১ পিএম , আপডেট: ০৩/০৮/২০২৪ ৭:৪৩ পিএম

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর ঢাকা পোস্টকে বলেন, মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি।

নগর পুলিশের আরেক অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে।

শিক্ষামন্ত্রীর বাসা দুই নম্বর গেটের মূল সড়ক থেকে আধা কিলোমিটার দূরে।

নওফেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন আন্দোলনকারীরা।

পাঠকের মতামত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...
Single Page Footer