প্রকাশিত: ০৯/০৩/২০২০ ১০:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ১৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিয়ার’র মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো এখনও পরিস্থিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় বিষেশজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা প্রেরণ করা হচ্ছে।

মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে মানসম্মত শিক্ষক খুবই জরুরি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দরকার নিয়মিত আপডেট থাকা। বর্তমান বিশ্বে সবকিছু খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। তাই অনার্স, মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি নিলেই সব শেষ হয়ে গেল তা নয়।

তিনি বলেন, আমাদের জীবনব্যাপী শিখতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে জীবনব্যাপী শিখতে হয়। এ সময় সর্বস্তরের শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer