প্রকাশিত: ০৯/০৩/২০২০ ১১:১৮ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৫০ পিস ইয়াবাসহ দুইজন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তারা সম্পর্কে পিতাপুত্র।

আজ সোমবার বিমানবন্দর থানায় এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে পিতা মোঃ ইউনুস (৪৫)এবং পুত্র মোঃ রাসেল (১৫) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলো। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সে স্থানে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

পরবর্তীতে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তিতে মোঃ ইউনুসের পায়ুপথ থেকে ১৮৫০ পিস এবং মোঃ রাসেলের পায়ুপথ থেকে ১০০০ পিস ইয়াবা বের করে আনা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, নয়াপাড়া (সাব্রাং) টেকনাফের মোঃ জাবেদ (৪৫) তাদের এই ইয়াবা ঢাকায় জনৈক ব্যক্তির কাছে মোবাইলে যোগাযোগের মাধ্যমে পৌঁছানোর কথা ছিল। বিনিময়ে ইউনুস ৩০ হাজার টাকা পেতো বলে জানায়। তারা উভয়ে নভোএয়ারযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে।

আর্মড পুলিশ জানায়, আটক ইয়াবার বাজার মূল্য ৮ লাখ ৫৫ হাজার টাকা বলে জানা যায়। আটক ইউনুস কক্সবাজার জেলার টেকনাফ নোয়াপাড়া (সাবরাং) গ্রামের ফকির আহমদের পুত্র।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...