প্রকাশিত: ২৩/০৯/২০১৬ ২:৫৫ পিএম

ঢাকা: ঈদের ছুটির আগের একটি সরকারি কর্মদিবসে ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর শনিবার (নিয়মিত সরকারি ছুটির দিন) খোলা থাকছে ব্যাংক-বিমা সরকারি অফিস-আদালত।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঈদ-উল আজহার তিন দিনের (১২-১৪ সেপ্টেম্বর) ছুটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বরকে ছুটি ঘোষণা করেন। তবে তার বদলে ঈদের ছুটির পর নিয়মিত ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়।

সে অনুযায়ী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ সেপ্টেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি অফিস আদালত খোলা থাকবে।’

এর আগেও গত ৭ জুলাই উদযাপিত ঈদ-উল-ফিতরের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা থাকায় ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer