প্রকাশিত: ০৫/০৭/২০১৯ ৮:২৬ পিএম , আপডেট: ০৫/০৭/২০১৯ ৮:২৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শনিবার ৬ জুলাই উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলায় কর্মরত জাতিসংঘের সংস্থাসমূহ এবং দেশী -বিদেশী এনজিও এর সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসন চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলার আয়োজন করছে। শনিবার ৬ জুলাই সকাল ১০ টায় চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলার উদ্বোধন করবেন এনজিও ব্যুরোর মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব কে.এম.আবদুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব), কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, ইন্টারসেক্টর কো-অর্ডিনেটর গ্রুপ (আইএসসিজি)-এর সিনিয়র কো-অর্ডিনেটর মিস নিকুল এপটিং, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নিকারুজ্জমান চৌধুরী চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা আয়োজনের প্রস্তুতির বিষয়ে সিবিএন-কে বলেন-চাকুরি মেলায় রোহিঙ্গা শরনার্থী ক্যম্পে কর্মরত বিভিন্ন এনজিও’র ৭৩টি স্টল থাকবে। মেলায় দুই শতাধিক চাকুরি প্রার্থীর চাকুরী ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার ৫ জুলাই বিকেল ৪ টা পর্যন্ত অনলাইনে এনজিওতে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলেও মেলার প্রায় শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি সিবিএন-কে নিশ্চিত করেছেন।

এই চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এক ভিডিও বার্তায় বলেছেন-মায়ানমার থেকে আগত বলপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গার কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই চাকুরির ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন স্থানীয় জনগোষ্ঠীর অগ্রাধিকার পাওয়ার বিষয়টি খুবই যৌক্তিক এবং তাদের চাহিদার বিষয় বিবেচনায় রেখে চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা আয়োজন করা হচ্ছে। এই চাকুরি মেলায় ওরিয়েন্টেনশন প্রোগাম, ওয়ার্কশপ ও স্পট রিক্রুটমেন্টের ব্যবস্থা থাকবে বলে ভিডিও বার্তায় উল্লেখ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে প্রদত্ত এই ভিডিও বার্তায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজার জেলার চাকুরি প্রত্যাশী সকলকে উক্ত মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। প্রসঙ্গত, গত ৪ মে এই চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ‘ফনি’ আঘাত হানার আশংকায় তা পরে স্থগিত হয়ে যায়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...