প্রকাশিত: ২০/০৭/২০১৮ ৮:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩১ এএম

চট্টগ্রাম- লোহাগাড়ায় ১৮ জুলাই দিনগত রাতে রোহিঙ্গা ইয়াবা পাচারকারীসহ বিভিন্ন অপরাধে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক পাচারকারী, সাজাপ্রাপ্ত ১ জন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১ জন আসামী রয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হল, মায়ানমারের আকিয়াব এলাকার বর্তমানে উখিয়া ডি-১ রোহিঙ্গা ক্যাম্পের মোঃ জালালের পুত্র আবদুল গণি (২২), রামুর ঈদগড় বড় বিল চর পাড়া এলাকার ফিরোজ আলমের পুত্র নুরুল হক (৩৫), লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার নুর আহমদের পুত্র মনসুর (৩০) ও বড়হাতিয়া ইউনিয়নের জঙ্গলী পাড়ার মৃত ঠান্ডা মিয়ার পুত্র ইসলাম (৪০)।

থানা সূত্রে প্রকাশ, চুনতি খানদিঘী এলাকায় চট্টগ্রাম শহরমুখী একটি ম্যাজিক গাড়িতে তল্লাশী চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ আবদুল গণি ও নুরুল হককে গ্রেফতার করা হয়। এছাড়া মনসুর সাজাপ্রাপ্ত ও ইসলাম গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী।

জানা যায়, পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ ১৯ জুলাই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer