প্রকাশিত: ২৮/০৫/২০১৮ ৩:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২২ এএম

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খানাদিঘী এলাকায় ম্যাজিক গাড়িতে তল্লাশী চালিয়ে ইয়াবা ও চোলাইমদসহ বহিরাগত তিন নারীকে আটক করেছে থানা পুলিশ। গত ২৭ মে রাতে চট্টগ্রাম শহরমুখী একটি ম্যাজিক গাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হল টেকনাফ মৌলভী বাজারের মৃত আকবর আলীর স্ত্রী মরিয়ম বেগম (৩০), উত্তর হারবাং কোরবানীয়া ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী জহুরা বেগম (২৯) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী আছিয়া খাতুন (৩৫)।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল ও এসআই আবদুল আউয়াল। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি ম্যাজিক গাড়িতে তল্লাশী চারিয়ে মরিয়ম বেগমের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা এবং জহুরা বেগম ও আছিয়া খাতুনের শরীরে রশি দিয়ে বাঁধা ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আজ ২৮ মে সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer