প্রকাশিত: ২৬/০২/২০২১ ৩:৫৪ পিএম

লোহাগাড়ার চাঞ্চল্যকর জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের মূলহোতা আরেক রোহিঙ্গা যুবক মোহাম্মাদ উল্লাহ ওরেফে মাহমুদুল্লাহ কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। মাহমুদ উল্লাহ ওরফে মাহমুদুল্লাহ আনোয়ার হত্যার মূলহোতা বলে জানিয়েছেন পুলিশ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সোর্স ব্যবহার করে মামলার তদন্তকারী লোহাগাড়া থানার এসআই পার্থ সার্থীর নেতৃত্বে পুলিশের একটি টিম উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করে ৷ পরবর্তীতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে আটক আরেক রোহিঙ্গা আনসারের দেওয়া তথ্যে ২৯ জানুয়ারী রাত সাড়ে ১১টায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তার নিজ খামার থেকে নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...