প্রকাশিত: ১৬/০৮/২০১৮ ১২:৪২ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:১৯ পিএম

চট্টগ্রাম- ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ইকবাল হোসেন মামুন (২৭) পুলিশকে ইয়াবা সাম্রাজ্যের এক বড় আপার তথ্য দিয়েছে। বুধবার (১৫ আগস্ট) রাতে নগরের কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশনের একটি চায়ের দোকানের সামনে থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, কক্সবাজারের রামুর চরপাড়া অফিসের চর এলাকার কবির আহমদের ছেলে মামুনকে লাল রঙের একটি ট্রলি ব্যাগে থাকা ৫০০ পিসের ১২টি প্যাকেটে ৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আবদুর রব ওই এলাকায় অভিযানে গেলে দুই মাদক বিক্রেতা পালানোর চেষ্টা করে। এ সময় মামুনকে লাল ব্যাগসহ আটক করা হয়। এরপর ওই ব্যাগ তল্লাশি করে কাপড়ের ভেতর বায়ুরোধী পলিথিনে ইয়াবাগুলো পাওয়া যায়।

তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে বড় ভাই’র নাম জানতে চাইলে তিনি বড় আপা’র তথ্য দেন।

 

এ ঘটনায় ইকবাল হোসেন মামুন ও তার ‘বড় আপা’ কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেদা ক্যাম্পের পূর্বপাশের জাফরের বাড়ির মো. হামিদের স্ত্রী হালিমা বেগমের নামে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মহসীন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer