প্রকাশিত: ১০/১১/২০১৮ ৭:৩৯ এএম

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব করে যারা দেশকে লুটেপুটে খাচ্ছে, আল্লাহ যদি আমাকে সময় দেয়- তাহলে শেখ মুজিব আর জিয়াউর রহমানের দ্বন্দ্ব আমি ঘুচিয়ে দেবো ইনশাল্লাহ।’

শুক্রবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এই মন্তব্য করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দীকিকে।

কাদের সিদ্দীকি জনসভা শেষ করে কুমারপাড়া নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। ওই সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ‘মীরজাফর মীরজাফর, বেঈমান বেঈমান’ বলে স্লোগান দিতে থাকেন। ওই সময় গাড়ি থেকে বের হয়ে আসেন কাদের সিদ্দীকি। তিনি গাড়ি থেকে নেমেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মাথায় ঘিলু নাই। জবাবে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলেন, ‘আপনি বেঈমান-মীরজাফর। আপনাকে আমরা ঘৃণা করি। বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানের তুলনা করে আপনি অপরাধ করেছেন। ক্ষমা চাইতে হবে।’

এসময় নেতা-কর্মীরা কাদের সিদ্দীকির গাড়িতে লাথি মারেন। পরে পুলিশ এসে তাকে গাড়িতে তুলে দেয়।

নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লেমন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় আমরা তাকে মীরজাফর ও বেঈমান বলেছি। শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয়নি। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ এসে তাকে গাড়িতে তুলে দেয়।

এ বিষয়ে মোবাইল ফোনে বঙ্গবীর কাদের সিদ্দীকি বলেন, আমাদের কয়েকজন ছেলে গালাগালি করছিলো। লোক জড়ো হয়েছিলো। পরে আমরা চলে এসেছি। আমি সারাজীবন দেশের জন্য কাজ করেছি। বঙ্গবন্ধুকেই বাংলাদেশ মনে করি। ভালবাসি। আমাকে গালি দেয়া মানে বঙ্গবন্ধুকে গালি দেয়া। বঙ্গবন্ধুকে জিয়াউর রহমানের সঙ্গে এক করিনি। বঙ্গবন্ধু দেশের নেতা, জাতির পিতা। আমরা তার সন্তান। দুই রহমানকে শিখন্ডিত করে যারা ফয়দা লুটে, আমি তাদের দুরত্বটা কমিয়ে দিতে চাই।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...