প্রকাশিত: ১৬/০৬/২০২০ ৫:১৯ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
করোনা পরিস্থিতিতে রোগিদের নিরলস চিকিৎসাসেবা দিতে গিয়ে নিজেই লাইফ সাপোর্টে ডাঃ নুরুল হক।

সোমবার (১৫ জুন) রাত থেকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি ওই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও কক্সভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

ডা. নুরুল হক গত আড়াই মাস ধ‌রে চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন হাসপাতা‌লের আইসিইউ‌তে অগণিত মানু‌ষের জীবন রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়ে চলছেন। করোনারযুদ্ধে মানবতাকে বাঁচাতে কখন যে নি‌জের জীবন‌টাকে ঝুঁ‌কিপূর্ণ করে ফে‌ললেন নিজেই বুঝতে‌ পারলেন না।

ডা. নুরুল হকের গ্রামের বাড়ি মহেশখালী কুতুবজুম।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সভিশন লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম।

তিনি জানান, গত শুক্রবার থেকে ডাঃ নুরুল হকের শরীরে জ্বর আসে। রবিবার হাসপাতালে ভর্তি হন। অক্সিজেন সেচুরেশন না বাড়ার কারণে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও স্যাচু‌রেশন ৬০ এর উপরে তুলতে পারেনি। অবস্থার অবনতি হওয়ায় গতরাত থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ডাঃ নুরুল হককে।

এডভোকেট নুরুল ইসলাম জানান, করোনার এর দুর্যোগকালীন সময়ে জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিয়েছেন ডাঃ নুরুল হক। মানুষের জন্য রাতদিন দেখেন নি। সেবা দিতে গিয়ে নিজের জীবন এখন বিপন্ন, সংকটাপন্ন।

মানবতার এই বন্ধুর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...