প্রকাশিত: ২৭/০৬/২০২১ ৯:১২ এএম


করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ শুরু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। তবে সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে।

শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময় সংবাদকে এটি নিশ্চিত করেছেন।
করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন হলেও সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল–রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এই সময়ে কিছু কার্যক্রম চালু থাকবে। আর ১ জুলাই থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।
সূত্রে আরও জানা গেছে, চলতি বাজেট অধিবেশন ও বাজেট পাসের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জুন ক্লোজিংও গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব রোববার (২৭ জুন) বিস্তারিত জানাবেন। বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে লকডাউন দেওয়ার বিষয়ে তিনি নিশ্চিত করে বলেন, এ রকমই সিদ্ধান্ত হয়েছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer