প্রকাশিত: ৩০/০৭/২০১৯ ৯:১২ এএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। তার নাম আরমান (২৫)। সোমবার (২৯ জুলাই) রাত পৌনে ২টার দিকে পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের মালিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন। আরমান মালিয়ারা গ্রামের বাসিন্দা।

তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ১৯ জুলাই আরমান একই এলাকার অস্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার পর সে পলাতক ছিল।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিশ্চিত হই সে নিজ এলাকায় অবস্থান করছে। পরে সোমবার রাত পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করতে র‌্যাবের টহল টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে আরমানের গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি এবং ৯টি খালি খোসা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...