প্রকাশিত: ১৫/০৫/২০১৮ ১০:২০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৭ এএম

ডেস্ক রিপোর্ট ::
মাদক ব্যবসায়ী বিশেষ করে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণার একদিনের মাথায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এদের মধ্যে ঢাকার শনির আখড়ার চিটাগাং রোডে ও অপরটি কুষ্টিয়ার সদর উপজেলায় ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাব বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। বন্দুকযুদ্ধের সময় সন্ত্রাসীদের গুলিতে তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় আজ মঙ্গলবার ভোর ৫টায় র‌্যাবের চেকপোস্টে ইয়াবা বহনকারী ট্রাক থেকে গুলি বর্ষণকালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময়
এক ইয়াবা ব্যবসায়ী নিহত হন। এদিকে, কুষ্টিয়া সদরের চর মিলপাড়ায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ভোর সোয় ৫টার পর ইয়াবা ব্যবসায়ী হামিদুল ইসলাম নিহত হন।
অপরদিকে, ঢাকা, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে ৬টি চোরাই গাড়িসহ ইয়াবা পরিবহনে ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer