প্রকাশিত: ০৪/০৬/২০১৯ ১১:০২ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য।

সোমবার রাত ২টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় ছোট কুমিরা ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় একটি প্রাইভেটকারে ডাকাতির খবর পেয়ে র‌্যাবের টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাত দলের সদস্যরা। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গলে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...