প্রকাশিত: ১৯/০৮/২০২০ ১০:৫০ এএম

উখিয়া নিউজ ডটকম::
নগরীর কোতোয়ালী ও খুলশী থানাধীন এলাকা থেকে তিন হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবারের (১৮ আগস্ট) এ ঘটনায় এক রোহিঙ্গাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরহুম নজির আহমদের ছেলে বশির আহমদ (২২) এবং গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আবু বকর সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড় এলাকার মো. জামালের চায়ের দোকানের সামনে থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ বশির আহমদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালী থানার পরিদর্শক মোজাম্মেল হক বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

অন্যদিকে নগরীর দামপাড়ার জাকির হোসেন রোডের সামনে থেকে এক হাজার ৪৫০ পিস ইয়াবাসহ স্বপন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. লুৎফুর রহমান এ ঘটনায় বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...