প্রকাশিত: ২১/০১/২০২০ ৮:১৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিতে গিয়ে আজ আমরা মানবিক সংকটে পড়েছি। রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারের বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।

মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মিসভায় তিনি এ সব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ আতঙ্কে আছে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে তাদের জনগণ তাদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান।

পাশাপাশি তিনি পর্যটন শহর কক্সবাজারের সমুদ্র সৈকতকে বিশ্বের দরবারে এবং পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনার কথা জানান।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী মাবু, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামসহ কক্সবাজার জেলা আওয়ামী লীগের পদস্থ নেতা ও সব সহযোগী সংগঠনের সভাপতিবৃন্দ। সভা পরিচালনা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এমএ মঞ্জুর।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...