প্রকাশিত: ০৪/০১/২০২০ ১০:০৭ এএম

জাহাঙ্গীর আলম, টেকনাফ::
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন উনচিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ১২শত টাকার জন্য এক রোহিঙ্গার দায়ের কোপে মোহাম্মদ আবু তৈয়ব(৩৫)নামে আরেকজন রোহিঙ্গা নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

নিহত ব্যক্তি উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে এবং পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি-৩ ব্লকের
(১৩২১)নম্বর কক্ষে বাসিন্দা বোন হাসিনা বেগমের বাসায় বসবাস করছিল।
০৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-৩ ব্লকের বাসিন্দা রশিদ আহমদের ছেলে ছৈয়দুল আমিন ও নিহত মোহাম্মদ আবু তৈয়ব সম্পর্কে তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিল।

তৈয়বের কাছ থেকে ১২শত টাকা পাওনা ছিল সৈয়দুল টাকার জের ধরে কথা কথাকাটাকাটির হয় তাদের মধ্যে।
কিছুক্ষণ পরে সৈয়দুল দা নিয়ে এসে তৈয়বের ঘাঁড়ের উপর দিয়ে কোপ দেয়।সেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে ছৈয়দুল পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে থানা পুলিশের একদল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন,অভিযুক্ত ব্যক্তিকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মগে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...