প্রকাশিত: ১৯/০৪/২০২২ ৯:০৫ পিএম

জসিম মাহমুদ টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গারা ভাড়ায় চালাচ্ছে বিভিন্ন যানবাহন। এসব যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়েছে। অবৈধ ভাবে টমটম, সিএনজি চালিত অটো রিকশার অদক্ষ রোহিঙ্গা চালকেদের কারণে দুর্ঘটনার ঝুঁকি ও বাড়ছে যানজটও।
আজ মঙ্গলবার (১৯  এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন মোড়ে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় যেসব যানবাহনের চালকদের লাইসেন্স, এনআইডি বা জন্মনিবন্ধন কার্ড পাওয়া যায়নি এই সব যানবাহন আটক করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার ফলে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সব তথ্য নিশ্চিত করে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়া বলেন, টেকনাফ ট্রাফিক পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে ২০০ জন টমটম চালকের আইডি ও জম্মনিবন্ধন কার্ড যাচাই-বাঁচাই করেছি। এই অভিযানের সময় দুটি ড্রাম ট্রাক (ডাম্পার),দুটি মোটরসাইকেল আটক করে প্রসিকিউশন দেওয়া ও ১০টি টমটমসহ চালক আটক করা হয়।
তিনি আরও জানান, এই অভিযানের ফলে টেকনাফ উপজেলায় রোহিঙ্গা চালকও হেলপারের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় চলে আসবে। এই অভিযানের কারনে আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে।
কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, নিয়ম ভেঙে ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বের হওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। এটি নিয়ন্ত্রণ করতে প্রতিদিন অভিযান করছে পুলিশ। রোহিঙ্গা চালক পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নিচ্ছেন ট্রাফিক পুলিশ।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer