ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০২/২০২৫ ৯:১৮ এএম

বাংলাদেশের কক্সবাজার-ভাসানচরে জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা কার্যক্রম টিকিয়ে রাখা এবং স্বাস্থ্য ব্যবস্থার স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাপান ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্পে স্বাক্ষর করেছে।

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহাম্মদ একটি বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ঢাকার জাপান দূতাবাস বল‌ছে, জাপান সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে স্বাক্ষরিত নতুন এ সহযোগিতা বাংলাদেশের কক্সবাজারে দশ লাখেরও বেশি মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানে সক্ষম করবে।

এই প্রকল্পটি রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ব্যক্তিগত এবং সম্প্রদায় উভয় স্তরেই স্বাস্থ্য ও কল্যাণ প্রচার করবে।

প্রকল্পটি ১২ মাস ধরে বাস্তবায়িত হবে এবং আশা করা হচ্ছে যে এটি ১.১ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী এবং কাছাকাছি স্থানীয় সম্প্রদায়কে সেবা দেবে।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer