প্রকাশিত: ২৬/০৫/২০২১ ৫:২৮ পিএম , আপডেট: ২৬/০৫/২০২১ ৭:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক::
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘ মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫ম অধিবেশনের সভাপতি ভলকান বাজকির।

তিনি বলেন, রোহিঙ্গাদের অধিকার নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও আলোচনা অব্যাহত থাকবে।
বুধবার (২৬ মে) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়কালে ভলকান বাজকির এসব কথা বলেন।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামশুদ দৌজা জানান, বুধবার সকালে বৈরী আবহাওয়ার মাঝেও আকাশ পথে কক্সবাজারে আসেন ভলকান বাজকির। এরপর সড়ক পথে তাকে নিয়ে যাওয়া হয় উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প চারে। সেখানে তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন।

ভলকান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নানা সমস্যার কথা শুনেন। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্যে বাংলাদেশ সরকার ও জনগনের ভূয়সী প্রশংসা করেন।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শাব্বির আহমেদ চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক,১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) নাইমুল হক, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...