প্রকাশিত: ১০/০৩/২০২১ ৮:৩৪ পিএম

porপররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম বুধবার বলেছেন, সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা দেশটির সরকার বলেনি। সম্প্রতি সৌদি সফরকালে প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘না, সৌদি আরব বলেনি যে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।’

প্রতিমন্ত্রী বলেন, আদেল আল জুবায়ের এটি পরিষ্কার করে দিয়েছেন যে বাংলাদেশের সাথে তাদের ‘এমন কোনো ইস্যু নেই’।

বাংলাদেশ অবশ্য আরও তদন্তের জন্য সৌদি সরকারকে নাম ও পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত জানাতে বলেছে। হাতে লেখা পাসপোর্টে জালিয়াতির সুযোগ রয়েছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা এটি দেখব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্প্রতি বলেছিলেন, যদি কোনো বাংলাদেশির পাসপোর্ট না থাকে তাহলে সরকার অবশ্যই তাদের পাসপোর্ট দেবে।

‘যারা মিয়ানমার থেকে এসেছে তারা বাংলাদেশী নাগরিক নয়, তারা মিয়ানমারের নাগরিক। এটা পরিষ্কার,’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু অনেক পুরোনো, প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরোনো ইস্যু এবং অতীতে রোহিঙ্গাদের নিতে সৌদি আরব খুব উদার ছিল। ‘রোহিঙ্গারা সৌদি শহরের একটি নির্দিষ্ট অঞ্চলে বাস করে।’

সূত্র : ইউএনবি

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer