প্রকাশিত: ১১/০৯/২০১৮ ৭:৩১ এএম

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সভেন মিকসার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ শেষে শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম তাঁর বরাত দিয়ে সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের তাদের স্বদেশ ভূমি রাখাইন প্রদেশে নিরাপত্তাসহ প্রত্যাবাসন করতে হবে।
প্রধানমন্ত্রী ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের জন্য একটি বিরাট বোঝা হিসেবে উল্লেখ করে বলেন, ‘মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি।’ তিনি বলেন, ‘মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ এবং সমস্যা সমাধানে আমরা তাদের সঙ্গে আলোচনা শুরু করেছি। তারা জোরপূর্বক বিতাড়িত তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে এখনও তারা কোন কর্মকান্ড শুরু করেনি।’
প্রধানমন্ত্রী দু’দেশের পারস্পরিক স্বার্থে এস্তোনিয়ার বিনিয়োগ কামনা করে বলেন, তাঁর সরকার একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, ‘আমরা এসব অঞ্চলে বিনিয়োগ কামনা করছি। কারণ এখানে বিপুল সুযোগ ও সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘পাশাপাশি বিভিন্ন খাতও আমরা অনুসন্ধান করতে পারি।’
শেখ হাসিনা বলেন, এখানে ভূমি স্বল্পতা, বিপুল জনসংখ্যা এবং প্রাকৃতিক দুর্যোগের মতো অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি।
এ প্রসঙ্গে তিনি জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধির এবং দারিদ্র্যতার হার ২২ শতাংশে নামিয়ে আনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘দারিদ্র্যতার হার আমরা আরো কমিয়ে আনতে চাই।’
প্রধানমন্ত্রী গভীর কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এস্তোনিয়ার সমর্থনের কথা স্মরণ করেন।
বাংলাদেশের সাথে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে চায়। তিনি বলেন, আইটি খাতে আমরা বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারি। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...