প্রকাশিত: ২৮/০৫/২০১৮ ৮:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৩ এএম
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী পুষ্টি কর্মকাণ্ডে ৪,৯০,০০০ মার্কিন ডলার সহায়তা দিয়েছে ফ্রান্স। ডব্লিউএফপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়ে বলা হয়, কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে বসবাসরত ৫ বছরের কম বয়সি শিশু এবং গর্ভবতী নারী ও অসুস্থ্য মহিলাদের অপুষ্টি দুরিকরনে ফ্রান্সের এই সহায়তা অবদান রাখবে।

রোহিঙ্গাদের সুষম পুষ্টি সংক্রান্ত প্রশিক্ষণের পাশাপাশি পুষ্টিকর কর্মকান্ডে ডব্লিউএফপি কর্মকান্ডে সহায়তা প্রদানের এটি একটি অংশ।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি অনিক বৌরদিন বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচী পরিচালিত পুষ্টি কর্মসূচী ও প্রশিক্ষনে কক্সবাজারে রোহিঙ্গা শিশু ও মহিলাদের জন্য ইতিবাচক প্রভাব পড়ায় আমরা খুবই খুশি।

তিনি কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা এবং স্থানীয় লোক এই অনুদানের সুফল পাবে বলে আশা প্রকাশ করেন। এই পুষ্টি কর্মসূচীতে ফ্রান্সের এই সহায়তা কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ৫ বছরের কম বয়সি ৫ হাজারের অধিক শিশু এবং ১,১০০ গর্ভবতী নারী ও অসুস্থ্য মহিলা সুফল পাবে।

ডব্লিউএফপি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিয়া র‌্যাডার ফ্রান্সের এই অনুদানকে স্বাগত জানিয়ে বলেন, রোহিঙ্গা শিবিরে পুষ্টি পরিস্থিতি খুবই নাজুক। ছোট শিশু, মা এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ফ্রান্সের এই অনুদান এ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে সহায়তা করবে।

২০১৭ সালের আগস্টের পর থেকে ৭ লাখের অধিক রোহিঙ্গা জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কক্সবাজারে বর্তমানে প্রায় দশ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

জরিপে বলা হয়, রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে পষ্টিহীনতার শিকার প্রায় ১৫ শতাংশর বেশি। জরিপে বলা হয়, প্রায় অধের্ক শিশু রক্তশূন্যতায় ভুগছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer