প্রকাশিত: ১৫/০৫/২০১৮ ১০:১৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৭ এএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেছে জাপান। উভয় দেশ যত তাড়াতাড়ি সম্ভব মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের গুরুত্ব সম্পর্কে একমত হয়েছে। সোমবার টোকিওতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কনো’র মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় এ ইস্যুটি উঠে আসে। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসর।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের বিকাশসহ বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়তা করবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এ এইচ মাহমুদ আলী বর্তমানে টোকিওতে তিন দিনের সরকারী সফরে রয়েছেন।

আলোচনাকালে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় জাপান সহায়তা অব্যাহত রাখবে বলে কনো পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে আশ্বস্ত করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জাইকা প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে বৈঠকে মিলিত হন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer