প্রকাশিত: ২৮/০৩/২০২২ ১০:৩৮ পিএম

রোহিঙ্গাদের তহবিল সংগ্রহের জন্য যৌথ রেসপন্স প্ল্যান উদ্বোধন করা হবে মঙ্গলবার (২৯ মার্চ)। জেনেভার ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভার্চুয়ালি যোগ দেবেন। এছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধানও এতে উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিবছর এই তহবিল সংগ্রহ করা হয় এবং মঙ্গলবারের অনুষ্ঠানে ২০২২ সালের জন্য তহবিল সংগ্রহ করা হবে।

তিনি বলেন, এবছর ৮৮ কোটি ডলার তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর যা ছিল ৯৫ কোটি ডলার। এর মধ্যে ৬৫ শতাংশ অর্থ জোগাড় করা সম্ভবও হয়েছিল।

এই অর্থ প্রায় ১০ লাখ রোহিঙ্গা ও স্থানীয় জনগণের পেছনে ব্যয় করা হবে।

পাঠকের মতামত

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আল-জাজিরা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক ...

সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ...

দিল্লির যন্তরমন্তরের আশপাশে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে ...

মালয়েশিয়ায় পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, আলোচনায় রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ...