প্রকাশিত: ০৯/০২/২০২০ ৮:২৬ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে ইউপি চেয়ারম্যান আফতাবকে সাময়িক বরখাস্তের কথা জানা যায়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেয়া হয়। জন্মসনদ আইন অমান্য করে রোহিঙ্গাদের জন্মসনদ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালের ১৭ জুলাই হয়বাদাঘাট ইউনিয়ন পরিষদ থেকে ছয় রোহিঙ্গাকে জন্মসনদ দেয়া হয়। ওই বছরের ১৪ সেপ্টেম্বর পাঁচটি জন্মসনদসহ রোহিঙ্গাদের আটক করে পুলিশ। এ সময় পুলিশের হাতে ধরা পড়া রোহিঙ্গাদের পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer