প্রকাশিত: ০৩/১২/২০১৯ ৯:৩২ এএম

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কেলেঙ্কারির ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) আরো দুই কর্মচারীর ৭ দিন করে রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমীন এর আদালত গতকাল সোমবার এ আদেশ দেন।

এরা হলেন সাগর চৌধুরী ও সত্যসুন্দর দে। তারা বর্তমানে ঢাকায় কর্মরত এবং মামলার এজাহারনামীয় ৪ ও ৫ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ জানান, রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ দুইজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানিশেষে আদালত প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রবিবার এরা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্তরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। গত রবিবার আদালতে হাজির হওয়ায় তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

উল্লেখ্য, এর আগে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের আরো দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছিল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তার দুজন হলেন; সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. আবুল খায়ের ভূঁইয়া (৪৫) ও মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তার দুইজনকে সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...