ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৩ ৯:১৭ এএম

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, ১২ লাখ রোহিঙ্গা বছরের পর বছর বাংলাদেশে বসবাস করছে। ফলে নানা ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। অনেকে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা চলছে।

প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু সেটা যুগ যুগ চলতে পারে না। এখন তাদের স্বদেশে প্রত্যাবাসন জরুরি হয়ে পড়েছে। অবশ্যই তাদের মর্যাদা দিয়ে মিয়ানমারে ফেরত নিতে হবে এবং তাদের নাগরিকত্ব প্রদান করতে হবে।

গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশির ভাগ রোহিঙ্গা ফিরে যেতে চায়। তারা তাদের দাবি-দাওয়া দেশের মাটিতে থেকে প্রতিষ্ঠা করতে চায়। খুবই অল্প সংখ্যক রোহিঙ্গা, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে শুধু তারাই মিয়ানমারে ফিরে যেতে নারাজ।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...