প্রকাশিত: ০৬/০৪/২০১৭ ১০:২৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি বলেন, রাখাইন রাজ্যে যেখানে রোহিঙ্গা মুসলিমরা বসবাস করেন সেখানকার সংকট সম্পর্কে অবগত আছেন তিনি। তবে জাতিগতভাবে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করে ফেলার অভিযোগটি ঠিক নয়।

তিনি বলেন, ‘আমার মনে হয়না এমন কিছু ঘটছে। যা হচ্ছে তাকে আমরা মুসলিমদের নিশ্চিহ্ন করা বলতে পারিনা।  তিনি দাবি করেন, যেকোন রোহিঙ্গা দেশে ফিরে আসলে স্বাগত জানাবেন তিনি।

অনেকে মনে করেন, এই বিষয়ে সু চির নীরব ভূমিকা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সারাবিশ্বে প্রশংসিত ছিলেন। পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। তবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অত্যাচারের পর থেকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে পড়েছেন সু চি।

গত বছরের অক্টোবর থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের লক্ষ্য করে নির্যাতন চালাতে থাকে মিয়ারমার সেনারা। বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় ৭০ হাজার রোহিঙ্গা।  গত মাসে বিষয়টি তদন্তের ঘোষণা দেয় জাতিসংঘ।

তবে সু চি বলেছেন, তিনি মার্গারেট থ্যাচার নন, আবার মাদার তেরেসাও নন। তিনি একজন রাজনীতিবিদ। এবিষয়ে তিনি আগেও কথা বলেছেন।  শান্তিতে নোবেলজয়ী এ রাজনীতিবিদের দাবি, ২০১৩ সালের পর থেকেই এবিষয়ে কথা বলে আসছেন তিনি। কিন্তু সবার কাঙ্খিত কথা বলেন নি দেখেই অভিযোগ উঠে যে তিনি নীরব। সু চি বলেন, ‘মানুষ চায় আমি যেকোনও একটি সম্প্রদায়ের নিন্দা জানাই। সেটা করছি না বলে সবাই ভাবছে আমি কিছু বলিনা।’

সূত্র : বিবিসি

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ...

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...