প্রকাশিত: ০৬/১২/২০১৬ ২:২০ পিএম

aw1hz2utnte3nzytmtq4mtawntm5mc5qcgcডেস্ক রিপোর্ট ::

রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর মায়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ঢাকাস্থ মায়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল থেকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে দলটির হাজার হাজার নেতাকর্মী গুলশানে অবস্থিত মায়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি জমা দেওয়ার জন্য রওনা দেয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ে পৌঁছলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে মায়ানমার অভিমুখে লংমার্চের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সুত্র: দৈনিক আমাদের সময়

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...