উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২১/১০/২০২২ ৩:০০ পিএম

উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে সৈয়দ হোসেন হত্যা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন সদস্যরা।

শুক্রবার (২১ অক্টোবর) ভোর ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্প ১৩ ও ১৯ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।

গ্রেফতাররা হলেন, ক্যাম্প ১৩ এর মকবুল আহমদের ছেলে জাহিদ হোসেন (৩৫), ক্যাম্প ১৫ এর মৃত ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০), ক্যাম্প ১৯ এর মৃত আবু বক্করের ছেলে নুর আলম (৩২), ক্যাম্প ১৩ এর মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ গণি (২৫)।

সহকারি পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, গত ১৮ অক্টোবর ক্যাম্প-১৯ এর একটি দোকানের সামনে মৃত জমিল হোসেনের ছেলে সৈয়দ হোসেন (২৩) কে দুস্কৃতিকারীরা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হল। এদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার ৪ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...