প্রকাশিত: ০৭/০৭/২০১৯ ৫:০৪ পিএম , আপডেট: ০৭/০৭/২০১৯ ৫:১৩ পিএম

‘রোহিঙ্গা সংকট নিয়ে আশিয়ানভুক্ত দেশগুলো খুবই উদ্বিগ্ন। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। তবে তাদের প্রত্যাবাসন হতে হবে অবশ্যই নিরাপদ এবং স্বেচ্ছামুলক। রাখাইনে তাদেরকে স্বাধীনভাবে চলাচলের সুযোগ দিতে হবে।’

রোববার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে উখিয়ার জামতলী ক্যাম্পে এসব কথা বলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফ উদ্দিন আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নাগরিত্ব ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আশিয়ানভুক্ত দেশ সমূহ মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, জাতিগত নিধনসহ রোহিঙ্গা মুসলমানরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। যে কারণে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশের এই কক্সবাজার অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, একই কারণে মিয়ানমারের রাখাইনেও দেড় লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে নিজ দেশেই ক্যাম্প জীবন-যাপন করছে।’

উল্লেখ্য যে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে শনিবার (৬ জুলাই) তিন দিনের সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এরপর রোববার সকালে আকাশপথে কক্সবাজারে পৌঁছান তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...