প্রকাশিত: ১০/০৫/২০১৮ ১১:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৬ এএম

হুমায়ুন রশিদ,টেকনাফ::
টেকনাফে শরণার্থী ক্যাম্প ভিত্তিক চোরাকারবারীরা ইয়াবা বহনে এবার রোহিঙ্গা কিশোর-কিশোরী ও শিশুদের ব্যবহার করছে। এই ধরনের একটি চালান বহন করতে গিয়েই আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের হাতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা কিশোর ও শিশু আটক হয়েছে।
সুত্র জানায়, গত ৯ মে বিকাল ৪টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত নায়েক এবি সিদ্দিক এর নেতৃত্বে¡ একটি বিশেষ টহল দল কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাসে তল্লাশী চালিয়ে উখিয়া উপজেলার থাইংখালী ক্যাম্পে অবস্থানকারী সি-ব্লক-১০০ এর বাসিন্দা মোঃ ফয়জুল সালামের পুত্র মোঃ এনামুল (১৩) ও আব্দুল হামিদের পুত্র নুর মোস্তফা (১৩) এর লুঙ্গির ভেতরে লুকানো এবং কোমরে প্যাঁচানো অবস্থায় ২৯লক্ষ ৮১হাজার ১শ টাকা মূল্যমানের ৯হাজার ৯শ ৩৭পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ইয়াবা রাখার অপরাধে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer