উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৯/২০২৩ ১২:৫৭ পিএম
রোহিঙ্গা

l
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক নালা থেকে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের মাঝে এক নালা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মুহাম্মদ মুজিব (২৪)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

ওসি শেখ মুহাম্মদ আলী বলেন, শনিবার সকাল ৬টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/ ২৫ ও ২৭ ব্লকের মাঝখানে নালায় এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরবর্তীতে তারা ক্যাম্প মাঝিদের জানালে মাঝিরা পানবাজার ৮ এপিবিএনকে জানায়। এপিবিএনের দেওয়া খবরে আমাদের এক টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আশপাশের রোহিঙ্গারা মরদেহটি ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর মুজিব বলে শনাক্ত করে।

তিনি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি। সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...