ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০২/২০২৪ ৫:৫১ পিএম

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে গ্যাস সিলিন্ডারের আগুনে নারী শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।

শনিবার সকালে আশ্রয়কেন্দ্রের ৮১ নম্বর ক্লাস্টারে এ দুর্ঘটনা ঘটে বলে ভাসানচর থানার এস আই নূর হোসেন জানান।

দগ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ শিশুর দেহের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাহিদ হাসান।

এস আই নূর হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের ৮১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা সফি আলম নতুন করে গ্যাস ভরার জন্য সিলিন্ডার খালি করছিলেন।

“এ সময় সিলিন্ডারের তলানীতে থাকা গ্যাস ছড়িয়ে পড়ে। তার প্রতিবেশী সানজিদার ঘরে তখন রান্না চলছিল। ফলে বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে যায়। তাতে দুই পরিবারের ৫ শিশু, দুজন নারী এবং দুজন পুরুষ দগ্ধ হন।”

আহতদের পরে ভাসানচর থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর দগ্ধ পাঁচ শিশুকে চট্টগ্রামে পাঠানো হতে পারে বলে চিকিৎসক নাহিদ হাসান জানিয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...