প্রকাশিত: ২০/১০/২০১৯ ১০:৫০ এএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রবিবার ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের পাঁচ সিনেটর। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন পাঁচ মার্কিন সিনেটর। তাদের সঙ্গে আরও তিন স্টাফ বাংলাদেশে আসছেন। খবর বাংলা নিউজের। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্র সফরকালে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সিনেট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লুইস সেপুলভেদা। সিনেট প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া সিলেট জেলায় যাবেন তারা। সফর শেষে আগামী ২৬ অক্টোবর তারা ঢাকা ত্যাগ করবেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer