প্রকাশিত: ১২/০৮/২০১৮ ৫:৪২ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
অস্ট্রেলিয়ার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছে। প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তার বিষয়ে পর্যবেক্ষণ করেছেন।

রোববার (১২ আগস্ট) ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা গত ৬-৯ আগস্ট কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা সফর করেছেন। তারা এ সময়ে অস্ট্রেলিয়া সরকারের দেওয়া সহায়তা প্রকল্প পর্যবেক্ষণ করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তাদের এ দেশে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন প্রতিনিধিদলের সদস্যরা।

পরিদর্শনকালে রোহিঙ্গাদের সম্পর্কে সংসদীয় প্রতিনিধি দলের সদস্য শায়েন নিউম্যান বলেন, তারা কঠিন ও চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে বসবাস করছে।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার রোহিঙ্গাদের জন্য ৭০ মিলিয়ন অস্ট্রোলীয় ডলার সহায়তা দিয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...